এবার 'যুবক-যুবতীদের পাশে দিদি'
দি নিউজ লায়ন ; একুশের ভোটের আগে রাজ্যের যুবক যুবতীদের মন জয়ে নামছে তৃণমূল কংগ্রেস। যুবক-যুবতীদের জন্য রাজ্য সরকার কী কী করেছে, তার প্রচার করবেন তৃণমূলের তারকা নেতানেত্রীরা। যার নাম দেওয়া হয়েছে, 'যুবক-যুবতীদের পাশে দিদি'। দেব, মিমি, নুসরতের মতো তারকা মুখ যেমন থাকছেন এই কর্মসূচিতে, তেমনি থাকবেন ডেরেক ও'ব্রায়েন, লক্ষ্মীরতন শুক্লা ও প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মতো তারকা মুখ।
ভোটের আগে কর্মসংস্থান, শিল্প ও রাজ্যের আর্থিক উন্নয়ন নিয়ে শাসক দলকে নিশানা করছে বিরোধীরা। গত ১০ বছরে বাংলায় কোনও শিল্পসংস্থা আসেনি বলে অভিযোগ তাদের।
বিরোধী শিবিরের এই আক্রমণ ভোঁতা করতে যুব সমাজের কাছে সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা তুলে ধরতে চলেছে তৃণমূল। জেলায় জেলায় চলবে প্রচার। তৃণমূল সূত্রে খবর, জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকেই পুরোদমে শুরু হয়ে যাবে 'যুবক-যুবতীদের পাশে দিদি' কর্মসূচি।

Post a Comment